দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাব-১৩।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেগুলোতে তল্লাশি চালানো হয়। একটি ব্যাগ থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গুলিগুলো .২২ রিমফায়ার লং রাইফেলের। তবে ব্যাগ দুটির কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি।
র্যাব-১৩ জানায়, উদ্ধার করা গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত আলামত সাধারণ ডায়েরিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
এমএস/